ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়ায় দেওয়ানগঞ্জে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাদ মাগরিব দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কে এম সামছুল আলম লিটনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্ব আরও সমৃদ্ধ হওয়া এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কে এম মোখলেসু রহমান মোখলেস। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মামুনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, স্থানীয় জনসাধারণ এবং সাংবাদিকেরা।
বক্তারা বলেন, এম. রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুর-১ আসনের মানুষের জন্য এটি আনন্দ ও গর্বের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।