মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে শহরের পাথালিয়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে শহরের পাথালিয়া গুয়াবাড়ি থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে গুয়াবাড়ি এলাকা থেকে পাথালিয়া বকুলতলা পর্যন্ত পথচারী ও রাস্তার দুই পাশের দোকানদের মাঝে লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া ও ভোট চেয়েছেন মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
১নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সুজন আহম্মেদ শফিকুলের সভাপতিত্বে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাবেক যুগ্ম-আহবায়ক শফি চৌধুরী প্রমুখ।
শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমরা শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে ওনি আমাদের প্রতি রহমত দান করেন। জামালপুর-৫ (সদর) আসন থেকে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাইকে আপনাদের ভোটে নির্বাচিত করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমি মেয়র হিসেবে জামালপুর পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের দোয়া চাই সমর্থন চাই। আপনারা দোয়া করবেন আমার জন্য।
তিনি আরও বলেন, আপনাদের ভোটের মাধ্যমে যদি আল্লাহ তায়ালা নির্বাচিত করেন। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের মত নিজের জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে, এই পৌরসভাকে আরো উন্নত সমৃদ্ধ করতে চাই। বিশেষ করে পৌরসভার রাস্তাঘাট পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করতে চাই। সর্বোপরি জামালপুর পৌরসভাকে একটি আধুনিক সমৃদ্ধ পরিছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।