এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

”রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধনী উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র্যালি ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
১৬ আগস্ট রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলার একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপরে উপজেলা কনফারেন্স রুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মাছে-ভাতে বাঙালি। দেশের আমিষের চাহিদা পূরণে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে এবং সুষম ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন—নদী-নালা, খাল-বিল ও জলাশয় রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং পোনামাছ নিধন রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তরুণ প্রজন্মকে মাছ চাষ ও মৎস্য খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করতে হবে, যা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম, হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ সাকির উল্লাহ, উপজেলা বিএনপি আহবায়ক আসলাম মিয়া বাবুল, সাবেক ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হিরা, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোয়াজ্জেম হোসেন মাষ্টার, এবং ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খানসহ বিভিন্ন মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখা ৩ জন সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।