এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
রোববার (৯ আগস্ট) উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল সংলগ্ন সিলকা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়। এ সময়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জুলহাস মিয়া থানা পুলিশের একটি দল এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জালের ব্যবহারের কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযান শেষে জব্দ করা প্রায় ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়