সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হল “টফি-সাথী লুডু টুর্নামেন্ট” : চ্যাম্পিয়ন এলিজা

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে জমকালো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল টফি-সাথী লুডু টুর্নামেন্ট। শনিবার সন্ধায় পৌর এলাকার মহিলা কলেজ মোড়ে মায়ের দোয়া কফি হাউজে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা কেন্দ্র করে “টফি-সাথী লুডু টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জানা যায়, টফি ও সাথী বিভিন্ন সময় এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধায় শৈশবের সব বান্ধবীদের নিয়ে “টফি-সাথী লুডু” খেলার আয়োজন করে। শনিবার সন্ধা থেকে ১৬ জনের অংশ গ্রহণে ২ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। পরে ২ পর্বের ৪ জন বিজয়ীদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ফাইনালে হোসনেআরা বিউটি, আবিদা সুলতানা, রিমা আক্তার ও এলিজা আক্তার অংশ নেয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক সাবিহা দিন আফরোজ টফি ও নিলুফা হাসনাত সাথী। এসময় উপস্থিত ছিলেন, খেলায় তত্বাবধায়ক রেজা ইমরান হাসান রাহুল, লিজা, সাবরিন জামান তানিয়া, শিফা আক্তার প্রমুখ।
​ব্যতিক্রমি এই লুডু টুর্নামেন্টকে কেন্দ্র করে খেলাপ্রেমী মধ্যে বেশ আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতাকে সফল ও প্রাণবন্ত করে তুলতে আয়োজকদের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *