হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড

এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

​ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত বিশেষ মোবাইল কোর্টে চার মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্র জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ আটককৃতদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড এবং পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।

​দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে যেকোনো মূল্যে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *