ধোবাউড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ২৮ জুলাই মঙ্গলবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

​উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল,সাবেক ইউপি চেয়ারম্যান কচিমদ্দিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মজনু সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি সালমান ওমর রুবেল এর নিজস্ব অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের ব্যাগ উপহার তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে ৫৬ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং আগামী দিনে তাদের আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *