মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শহরের তমালতলা থেকে এ গণসংযোগ ও লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করা হয়। পরে তমালতলা থেকে শুরু করে বকুলতলা হয়ে সকাল বাজারে গিয়ে শেষ হয়।
এ সময় পথচারী ও রাস্তার দুই পাশের দোকানদের মাঝে লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন মেয়র প্রার্থী সোহেল রানা খান।
গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।