জামালপুরে জলাবদ্ধতা নিরসনে মেয়র প্রার্থী সোহেল রানা’র উদ্যােগে পরিস্কার অভিযান শুরু

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গবাখালি খালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের উদ্যােগে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সোহেল রানা খান বলেন, এই গবাখালি খালটি পরিস্কার করার পিছনে কোন উদ্দেশ্যে নেই। এই খালটি ১১ নম্বর এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ড দিয়ে চলে গিয়েছে নদীতে। এই খাল দিয়ে কমপক্ষে ৫ থেকে ৭ টি ওয়ার্ডের পানি বের হয়। এই খালটি পরিষ্কার করার উদ্দেশ্যে একটাই, সেইটা হলো জনগণের সেবা করা। জনগণের সেবা করার চেয়ে বড় ধরনের সওয়াব অর্জন করার জায়গা আর কোথাও নেই।

তিনি আরও বলেন, এখানে উদ্দেশ্য একটি যে জনগণের সেবা করলে তারা দোয়া করবে। আল্লাহ তাআলা তাদের দোয়ার মাধ্যমে যদি দয়া করেন তাহলে দুনিয়ার জিন্দেগি এবং পরপারের জিন্দেগি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্দেশ্য একটি জনগণের সেবা করে সওয়াব অর্জন করা। আসলে যে ভাবে বৃষ্টি হচ্ছে শুধু জামালপুরে নয়, সারা বাংলাদেশেই। সারা বাংলাদেশ এখন পানিবন্দি। এই প্রাকৃতিক দুর্যোগ সবাই দেখছে। যে পরিমাণ বৃষ্টি জামালপুরে হয়েছে অতীতে এত বৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই।

তিনি বলেন, আমাদের জামালপুরে এবার জলাবদ্ধতা অনেক বেশি। অনেক পরিবার পানি বন্দী হয়ে আছে। এই সমস্যাগুলি আমাদের সকলকেই মিলেমিশে সমাধান করতে হবে। সকলে মিলেমিশে সকল পৌরবাসী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে সেই সমস্যা গুলি বের করে আমরা সেগুলোর সমাধান করতে পারব ইনশাল্লাহ। খাল যে আমরা পরিষ্কার করতেছি এই গবাখালি খাল যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।

সোহেল রানা খান বলেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দীর্ঘদিন যাবৎ ‘প্রায় দুই মাস’ আমি পৌরসভার সকল ড্রেনগুলি লেবার লাগিয়ে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করার ব্যবস্থা করেছি। আমরা সকল দলীয় নেতাকর্মী বা লেবার মিলে আজকে এই গবাখালি খাল পরিষ্কারের কার্যক্রম উদ্বোধন করলাম। আমরা সারাদিনব্যাপী এই খাল পরিষ্কার করব। আমরা সকল দলীয় নেতাকর্মী ও লেবার মিলে যতদিন লাগে ততদিনে এই গবাখালি খাল পরিষ্কার করে দিবো ইনশাআল্লাহ।

পরিস্কার অভিযানে জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *