মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি
আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসিল্যান্ড রাসেল দিও সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুস্মিতা দত্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক এস এম সোহেল রানা, পরিদর্শিকা সুমাইয়া ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী খালেদা আক্তার প্রমূখ। পরে শ্রেষ্টকর্মীদের সম্মাননা এবং সনদ প্রদান করা হয়। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।