মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে ভ্যান চালকের আত্মহত্যা

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে ভ্যান চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে নিজ ঘরের সামনেই একটি গাছের সাথে ভ্যান চালক হযরত আলী (৫০) এর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। সে মাদারগঞ্জ পৌর এলাকার গাবেরগ্রাম কলেজ পাড়ার মৃত আব্বাস আলী’র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে ভ্যান চালক হযরত আলী উরফে হজ্জ আলী দীর্ঘদিন থেকেই পেটের ব্যাথা এবং গ্যাসজনিত সমস্যায় ভোগছিলেন। পরিবারের লোকজন উন্নত চিকিৎসার চেষ্টাও করেছেন কিন্তুু ভালো হয়নি। হঠাৎ করে তিব্র ব্যাথা ও গ্যাসজনিত সমস্যা শয্য করতে না পেরে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে। নিহতের জেঠাতো ভাই হেলাল উদ্দিন বলেন হযরত আলী দীর্ঘদিন থেকেই পেটের ব্যাথার সমস্যায় ভোগছিলেন। হঠাৎ করেই ভোরে তার পরিবার দেখতে পায় হজ্জ আলী’র ঝুলন্ত লাশ।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান ফাঁসীতে ঝুলে মৃত্যু’র বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *