মেলান্দহে সন্তানকে হত্যা করে পুকুরে ফেলার অভিযোগ, মা আটক

রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ সন্তানকে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যাওয়ার সময় এক মাকে আটক করেছে স্থানীয় জনতা। উপজেলার ৭ নম্বর চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাবকি এলাকায় এক শিশু নিখোঁজ হওয়ার পর তার মরদেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযুক্ত মা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুর মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এই বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *