ইসলামপুরে প্রাণী সম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ সুফলভোগীদের ৮৬টি এলাকায় ১৮৬ জন সুবিধাভোগী পরিবার মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে (১৩জুন) উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে ইসলামপুর ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রধান অতিথি সংসদ সদস্য এ.ই.সুলতান মাহমুদ বাবু ১৮৬ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি রেজুয়ানুল ইফতেকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আলিমসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *