মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে টাংগাইল ঘাটাইলে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।
(১৩ জুন) শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।
ঘাটাইল উপজেলা প্রশাসন ও ধলাপাড়া রেঞ্জ, টাঙ্গাইলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, ধলাপাড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার ও সদর বিট কর্মকর্তা সাবেরুজ্জামান,
চৌরাসা বিট কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। পরে ধলাপাড়া রেঞ্জের দেওপাড়া বিটের আওতাধীন কালিকাপুর এলাকায় বনজ, ও বিভিন্ন প্রকারের ঔষধী বৃক্ষ রোপন করেন।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এবং বর্তমান সরকারের ইশতেহার অনুযয়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় ঘাটাইল পৌরসভা ও সমগ্র উপজেলায় এ বছর এক লক্ষ বৃক্ষ রোপন করা হবে বলে।