মাদারগঞ্জ শহর যুবলীগ নেতা আটক

মোহাম্মদ আলী জিন্নাহ
মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে জোনাইল পক্ষীমারি নিজ বাড়ী থেকে মামুনুর রশীদ মামুন(৩২) কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে ওই এলাকার লাল মিয়ার ছেলে এবং মাদারগঞ্জ শহর যুবলীগের যুগ্ম সাধারণ পদে ছিলেন। অজ্ঞাত আসামী হিসেবে নাশকতা মামলায় তাকে দ্বিতীয় বারের মতো আটক করা হয়। পরে তাদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায়। সোমবার মাদারগঞ্জ শহর ছাত্রলীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি ও জোনাইল বাজারের বাসিন্দা রাজা তরফদারের ছেলে শাকিব তরফদার(২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *