রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।সোমবার (৯নভেম্বর) বিকেলে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো.জোবায়ের এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া উপজেলার পার্থশী ইউনিয়নের মরাডুবরী গ্রামের আতাউর রহমানের পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ইসলামপুর পৌর শহরের বেপারী পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ২০ গ্রাম গাঁজাসহ সজিব মিয়াকে হাতেনাতে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো.জোবায়ের জানান,মাদক মুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া ও সাজা পরোয়ানা সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।