মাদারগঞ্জে সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ প্রতিনিধি

করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৫ তম সমবায় দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও খরকা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক মির্জা জিল্লুর রহমান জনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য অফিসার আনিছুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, নির্বাচন অফিসার তোয়াজ আলী, কেন্দ্রীয় সমবায়ের সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা ও সাধারণ সম্পাদক মোস্তাক খান প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীবৃন্দ এবং সমবায় অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে- উপজেলা প্রশাসন ও সমবায় অফিস মাদারগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *