তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসার শিক্ষককে আট বছরের কারাদণ্ড

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছর বয়সী এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে আদালত সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সি (৪৫) নামে এক মাদ্রাসার শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া এলাকার জুরাল মুন্সির ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসার শিক্ষক। মামলার অভিযোগ ও নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক সাইদুর মুন্সি। এ ঘটনায় শিশুটির বাবা মো. আবদুল খালেক বাদী হয়ে ৩ মে দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় করা হয় মামলাটি।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক বলেন, এ মামলায় মোট আটজন সাক্ষী তাদের সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাইদুর রহমানকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। পাশাপাশি জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *