নকল ডিম ব্যবসায়ী ফোরকান করেছেন; অটেল অর্থ গড়েছেন অট্রালিকা

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনায় দীর্ঘ বছর ধরে ডিম ব্যবসা করে আসছেন ফোরকান ডিম বিক্রির সাথে জড়িত ফোনকানের উপাধি হয়েছে “ডিম ফোরকান”বরগুনা মাছ বাজারের সামনে ফোরকানের দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় ও ক্রেতা সাধারণের।বরগুনা শহরের প্রাণকেন্দ্র মাছ বাজারের সামনে ডিম ফোরকানের দোকানে নকল -ডিম বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে দায় এড়াতে দোকানদার -বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বলে দাবি করেছেন উপস্থিত ব্যক্তিরা।স্থানীয়দের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে ডিম -কিনে আসছেন। দোকানটিতে ক্রেতাদের আনাগোনাও বেশি বলে জানা যায়। এমন একটি ব্যস্ত এলাকায় নকল -ডিম -বিক্রির অভিযোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।স্থানীয় জনগণের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে এবং প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।সাধারণ মানুষ যদি প্রতিদিনের খাবারেও -নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না পান, তাহলে জনস্বাস্থ্য রক্ষা করবে কে উর্দ্ধমুখি বাজারে গরিবের একমাত্র পুষ্টি ও প্রোটিনের ঘাটতিতে দানবীয় থাবা।প্রতিদিনর ক্রেতা আইউব আলী বলেন আমি প্রত্যহ এই দোকান থেকে ডিম ক্রয় করি নকল ডিম না আসল ডিম সেটা আমি বুঝিনা এভাবে যদি আমি ডিম ক্রয় করে বাচ্চাদের খাওয়াই দেখা যাবে বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছে। আমি চাই প্রকৃত অপরাধী কে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *