৪০০ পিস ইয়াবাসহ আমিনুর আকাশ নামের; এক যুবক গ্রেপ্তার

ইত্তিজা হাসান মনির, বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুর ওরফে আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে আমতলী থানাধীন শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আমতলী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ জসিম উদ্দিন সিকদারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিনুর ওরফে আকাশকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তার আমিনুর ওরফে আকাশ আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মোঃ মোতাহার হাওলাদারের ছেলে।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *