মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানিয়েছে গ্রাহকরা। সমিতিতে ১২ হাজার ৫’শ গ্রাহকের আমানত উদ্ধারে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি চললেও এখন পর্যন্ত প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। গ্রাহকরা তাদের আমানত ফিরে না পেয়ে কেউ কেউ নিঃস্ব হয়েছে, কেউবা করছে মানবেতর জীবনযাপন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমানত ফিরে পেতে এক মানববন্ধনের আয়োজন করে অর্থ উদ্ধার আন্দোলন কমিটি। এ মানববন্ধন থেকে অর্থ উদ্ধারে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো : মাদারগঞ্জ উপজেলা ও জামালপুর সদর শাখার আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ওয়ারেন্ট ভোক্ত সকল আসামীদের আগামী এক সাপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে।আল আকাবা বহুমূখী সমবায় সমিতি হিসাব মতে প্রায় ৪ শত কোটি টাকা আত্মসাত করে বিভিন্ন প্রতিষ্ঠান করে চলমান রেখে এবং সুকৌশলে ব্যাক্তি সুবিধাভোগি প্রতিষ্ঠানে রূপান্তর করেছে। সে সকল প্রতিষ্ঠানগুলো যেমন শাহ্ জামাল হাসপাতাল লি:, আলফা ব্রিক্স, আলফা গার্ডেনসহ সকল বহুতল ভবন এবং সম্পত্তি বিভিন্ন নামে যে সকল প্রতিষ্ঠন রয়েছে তা গ্রাহকদের দখলে স্থানন্তর করনের ব্যবস্থা গ্রহন করতে হবে।আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মালিকদের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত জেলার সমবায় ও উপজেলার সমবায় কর্মচারীদের শনাক্ত করে তাদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে।টাকার শোকে মৃত্যুবরণ করেছে যে সকল আমানতকারীরা এই মৃত্যুগুলোকে মালিকদের দ্বারা হত্যা করা হয়েছে এটি গননায় আনতে হবে। এবং আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির যে সকল গ্রাহকের জীবনের শেষ সময়ের টাকা আমানত রেখে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তাদেরকে সম্পূর্ন সরকারি খরচে বিভিন্ন ব্যয় ও চিকিৎসা প্রদান করতে হবে।কমিটির সদস্য সচিব আহসান হাবিব রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক এ কে এম মজনু সরকার, সদস্য মোশাররফ হোসেন সবুজ, গ্রাহক সাজেদা বেগম, আলতাফুর রহমান, মো. আবু নাসিম, মোজাম্মেল হক, মানিক মিয়া, আবুল হোসেন, সামিউল বাশার হীরা প্রমুখ।এ সময় বক্তারা বলেন, আল আকাবা সমিতিতে গ্রাহকদের আমানত উদ্ধারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চললেও রহস্যজনক কারণে প্রশাসন উদাসীন। বারবার আশ্বাস প্রদান করা হলেও প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। সমিতির গ্রাহকদের টাকা লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে মালিকরা। ইতোমধ্যেই সমিতিতে টাকা রেখে তা তুলতে না পেরে অনেক গ্রাহক মারা গেছেন, অনেকেই নিঃস্ব হয়ে করছেন মানবেতর জীবনযাপন। আমরা অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরত দেয়ার দাবি জানাই। একই সঙ্গে মানববন্ধন থেকে গ্রাহকদের টাকা আত্মসাতে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিমের নিকট ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন অর্থ উদ্ধার কমিটির নেতৃবৃন্দ।