ইত্তিজা মবির,বরগুনা প্রতিনিধি

জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় বরগুনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৫ অক্টোবর) বিকেলে বরগুনার বদরখালী জনাব ফোরকান গাজীর বাড়িতে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্য করেন সেলিম মাহমুদ, জেলা তথ্য অফিসার, বরগুনা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোস্তফা কাদের , ইউপি সদস্য, ৯ ওয়ার্ড , বদরখালী, বরগুনা।সমাবেশে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জনাব সেলিম মাহমুদ বলেন, জনকল্যাণমূলক সরকারি উদ্যোগগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বক্তারা বলেন, গুজব ও অপতথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই কোনো তথ্য যাচাই না করে প্রচার না করে সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য অফিস, বরগুনা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।