রিপোর্টার লাভলু

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ এবং ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলো ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওয়াং ই বলেন, ফিলিস্তিন সংকট বর্তমান শতাব্দীর অন্যতম বড় ঐতিহাসিক অবিচার। চীন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।