বরগুনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ইত্তিজা হাসান মনির,বরগুনা জেলা প্রতিনিধি

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা জেলা সমাজসেবার আয়োজনে র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর এগারোটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্নজয়ন্তী হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব,অনিমেষ বিশ্বাস।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক জনাব, নজরুল ইসলাম মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমাজসেবা উপ-পরিচালক এস এম শাহজাদা, বরগুনা ১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ আবদুস সাকুর, রিপোটার্স ক্লাব,বরগুনা সভাপতি তরিকুল ইসলাম রতন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, লোকবেতরের পরিচালক মনির হোসেন কামাল সহ অন্যান্য নেতৃবিন্দ।

সঞ্চালনায় ছিলেন –বরগুনা জেলা সমাজসেবার সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *