রিপোর্টার লাভলু

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৬ উপলক্ষে মেলান্দহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩অক্টোবর সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মুখ থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন -থানা অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মোঃ আহসান হাবিব, উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার মোঃ নজরুল ইসলাম সহ উপজেলা বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।