মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী নারী সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ।

ইত্তিজা মনির প্রতিনিধি, বরগুনা

বরগুনায় ২০২৫-২০২৬ অর্থবছরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরগুনা সদর উপজেলার ৩১ টি সেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে ক,খ ও গ তিন ক্যাটাগরিতে স্বেচ্ছাধীন অনুদান বাবদ প্রাপ্ত ৮,২৪,৮০০ (আট লক্ষ চব্বিশ হাজার আটশত) টাকার চেক বিতরণ করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের ​উপপরিচালক জনাব রূপ কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব অনিমেষ বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​চেক বিতরণকালে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাপ্ত অনুদানের অর্থ সঠিক ও গঠনমূলক কাজে ব্যবহার করে নারী সমাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সমিতিগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *