বরগুনায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইত্তিজা মনির প্রতিনিধি, বরগুনা

বরগুনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন।

সভায় বিভিন্ন ইউনিয়নের বিবাহ নিবন্ধকগণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে প্রান্তিক জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি।

বক্তারা আরও বলেন, সকলের সম্মিলিত উদ্যোগ ও সুষ্ঠু প্রচার-প্রচারণার মাধ্যমেই গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *