জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি


বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *