দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার, পালিয়ে গেলেন কারবারি

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পাথরেরচর হাইওয়ের পাকা সড়কের ওপর থেকে এসব মদ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি দল পাথরেরচর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি সড়কের ওপর মদের বোতলগুলো ফেলে পালিয়ে যান।অভিযানে উদ্ধার করা মদের মধ্যে রয়েছে পিএম ব্ল্যাক, এসি ব্ল্যাক, রয়্যাল স্ট্যাগ, ম্যাজিক মোমেন্টস (বড় ও ছোট) এবং মেনশন হাউস। উদ্ধার করা ৫৪ বোতলের মধ্যে ৪৪টি অক্ষত এবং ১০টি বোতল ভাঙা অবস্থায় পাওয়া যায়।ডিবি-২ পুলিশের এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, উদ্ধার করা ভারতীয় মদের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *