জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

​রোকনুজ্জামান সবুজ, ইসলামপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল এবং বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়-জনতা।

​বুধবার (২সেপ্টেম্বর) নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামার্কেট এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​কর্মসূচিতে বক্তারা রাজীব পরিবহনকে ঘিরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার তীব্র দাবি জানান। 

এ সময় অংশগ্রহণকারীরা অন্যায়ের সাথে কোনো আপস নয় এবং সিন্ডিকেট ভেঙে দাও দিতে হবে ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন।

​মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

​সমাবেশে বক্তারা স্পষ্ট জানান,রাজীব বাসের রোড পারমিট বাতিলসহ সকল অনিয়ম ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই এই সিন্ডিকেট মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন কর্মসূচির আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *