দেওয়ানগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে আব্দুল ছামাদ (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ছামাদ দক্ষিণ গামারিয়া গ্রামের মৃত আব্দুল জুব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আব্দুল ছামাদ তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। এ সময় বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ছামাদের মৃত্যু হয়।

এ ঘটনায় তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *