আলামিন,মাগুরা প্রতিনিধি আইন

মাগুরার মহম্মদপুর উপজেলার নাগড়া বাজারে অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নাগড়া বাজারের চায়ের রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবুখালী ক্যাম্পের আইসি এসআই রাজ, এসআই শহীদুজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা চাঁন মিয়াকে আটক করেন।
গ্রেপ্তার চাঁন মিয়া মহম্মদপুর উপজেলার কুমরুল গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এবং সব সময় অব্যাহত থাকবে