ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনার পুলিশ প্রশাসনের বারবার সফল অভিযানে মাদক কারবারিদের আতংকে দিন কাটছে। প্রতিনিয়ত অভিযানে দূর্বল হয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীদের গড়ে ওঠা দীর্ঘদিনের সম্রাজ্য।
আজ ১,৮,২০২৬ ইং বরগুনা সদর থানার হেউলিবুনিয়া এলাকা থেকে ২০ বিশ পিচ অবৈধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ একজন আসামীকে গ্রেফতার করেছে বরগুনা পুলিশ প্রশাসন।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা বরগুনার নেতৃত্বে এসআই মোঃ আব্দুল হাই সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৮,০৮,২০২৬ ইং সময় ১১.৩০ ঘটিকার সময় বরগুনা জেলার বরগুনা থানার হেউলিবুনিয়া ০৫ নং ওয়ার্ডের জনৈক মোঃ রিয়াজুল ইসলাম তপু (৩২) পিতা মোঃ পান্না মিয়া গ্রাম হেউলিবুনিয়া,থানা ও জেলা- বরগুনা এর দফাদার বাড়ির সামনের পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন মৃধা (৩০) পিতা আব্দুর রহিম চালিতাতলী, ০২ নং ওয়ার্ড, এম বালিয়াতলী ইউনিয়ন, থানা ও জেলা- বরগুনা‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
উদ্ধারকৃত আলামতঃ ২০ (বিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সুপার জনাব কুদরত ই খুদা বলেন, বরগুনা থেকে যতদিন মাদক নির্মুল না হবে ততদিন অভিযান অব্যহত থাকবে।