​ইসলামপুরে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু

রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রামীণ মা ও শিশু স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন এক মাইলফলক। বহুল কাঙ্ক্ষিত ১০ শয্যা বিশিষ্ট ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

​বুধবার (৫আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) বাস্তবায়নে আয়োজিত এক অড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির ফলক উন্মোচন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবনির্মিত এই কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার মাধ্যমে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে গর্ভবতী মা,প্রসূতি,নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য,মানসম্মত এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়ের,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের সহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনেরা।

​স্থানীয় বাসিন্দারা কেন্দ্রটি চালু হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,এই নতুন কেন্দ্রটির কারণে এলাকার প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এখন হাতের নাগালে চলে আসবে এবং এতে করে চিকিৎসা পাওয়ার কষ্ট অনেকটাই লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *