ঘাটাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিতন (৬০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিতন সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং বাসের চালককে আটক করে থানা পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকছেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত এমডি সুপার বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *