জামালপুরে শুরা অধিবেশন। মোস্তফা সভাপতি ও সুলতান সেক্রেটারি

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে দ্বি-বার্ষিক জেলা মজলিসে শুরা অধিবেশনে মুফতী মোস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারি করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রবিবার (২ আগস্ট) বিকেলে শহরের মডেল মসজিদ অডিটরিয়ামে এ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আজকে বাস্তবতা দেখেন হবিগঞ্জে আটকা খাইছে এনসিপি’র নেতাকর্মীরা। তারা হবিগঞ্জে ডুকতে পারে নাই। আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আমাদের জেলা কমিটির বিভিন্ন দ্বায়িত্বশীল নেতাদেরকে আগে রিসিভ করে থানা পর্যন্ত নিয়ে গিয়েছে। আমরা ইসলামী আন্দোলন করি আল্লাহর জন্য। ৫ই আগস্ট নিশ্চিত মৃত্যুকে সামনে রেখেও আমরা সামনে ছিলাম কঙ্গপালের মতো ইসলাম বিজয়ের জন্য, কুখ্যাত সরকারকে উৎক্ষাত করার জন্য। এর পার্থক্যটা কোথায়? ক্ষমতার মসনগে যেয়ে দেখেন নাই নাহিদ সাহেবরা।

তিনি আরও বলেন, এখনো টের পান নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা ব্যাক্তি হিসাবে বাংলাদেশের মাটিতে আপনাদের থাকার কথা না। নিশ্চিত মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? আপনার নেতারা তখন কোথায় ছিল? আমরা বলতে চাচ্ছি, আমরা জমিনে দ্বীন চাই, ক্ষমতা চাই না। ক্ষমতা চাইলে আপনারা ৬ টা টুকাইয়া পাইছেন। ইসলামীদের টুকাইয়া ৬ টা নেওয়া লাগতো না। এই জন্য জুলাই বিপ্লবের জন্য আগামী ৫ আগস্ট জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী’র সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী আন্দোলন জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মাজহারুল আনোয়ার, সহ-সভাপতি মুফতী শালেহ আহমদ, জেলা মুজাহিদ কমিটি ছদর আলহাজ্ব শামসুল হক প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে
মুফতী মোস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারির করে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শুরা অধিবেশনে ইসলামী আন্দোলন জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *