মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুর মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা “RESIDENTIAL FIELD SITE TRAINING -RFST” এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবা কার্যক্রম সম্পর্কে সরেজমিন পর্যবেক্ষণ করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক। এসময়
সাথে ছিলেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: লুৎফুন্নাহার লিপি, প্রভাষক ডা: জাকিউল আলম খান।
এছাড়াও সিভিল সার্জন ডা: আজিজুল হক নিয়মিত পরিদর্শন অব্যাহত রেখেছেন । তিনি ছাত্র ছাত্রীদের কাছে পেয়ে প্রিভেনটিভ মেডিসিন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
ডেন্টাল সার্জন ডা: নাহিদ বিন ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা: সাইফুন্নাহার সানি আগত ছাত্র ছাত্রীদের পুরো হাসপাতাল এর কার্যক্রম বিশদ বর্ণণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আহসান হাবীব এর সভাপতিত্বে উক্ত সভা পরিচালিত হয়।