মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের আমলীতলা এলাকার একটি দোকানদারকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় এ জরিমানা করা হয়।
জানা গেছে ওই দোকানদার বোতলজাত ভাবে প্রতি লিটার পেট্রোল ১৮০-২০০ টাকা লিটার বিক্রি করে আসতে ছিল। গোপন সংবাদে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই দোকানদার কে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন পেট্রোল/অকটেন সহ অন্যান্য পণ্য সামগ্রী ও যদি নির্ধারিত মুল্য বা দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।