ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

নিজের সততা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এ্যাডভোকেট হুমায়ুন কবির।
স্থানীয়দের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
যে কোন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম গুলো নিজেই দাঁড়িয়ে থেকে বাস্তবায়ন করে সাধারন ভোটারের হৃদয় স্থান করে নিয়েছেন হুমায়ুন কবির।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় করে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেবা নিশ্চিত করায় তিনি প্রশংসিত হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো প্রয়োজনে চেয়ারম্যানকে সহজেই পাওয়া যায় এবং তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ্যাডভোকেট জনাব হুমায়ুন কবির বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানুষের সেবা করার জন্য। এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।
স্থানীয় সচেতন মহলের ভরসাস্থলে পরিনত হওয়া চেয়ারম্যান ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে এবং ইউনিয়নের সকল শ্রেনীর পেশার মানুষের সাথে থেকে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট হুমায়ুন কবির।