এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জনস্বার্থে অস্বাস্থ্যকর ও অনিয়মিত পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ধারা বাজারে অবস্থিত ‘রাফা বেকারি’ নামক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে একটি মোবাইল কোর্ট।
আজ ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ-এর নেতৃত্বে ধারা বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে রাফা বেকারিতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়। অপরাধের মাত্রা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহোদয় জনস্বাস্থ্য সুরক্ষায় সবসময় স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং বিক্রয় নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় হালুয়াঘাট থানা পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।