জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মো. আলমগীর জামালপুর প্রতিনিধি

সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই আন্দোলনের স্মৃতি স্তম্ভে আগুন লাগানোর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের উদ্যােগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শামীম আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ন-সাধারণ সম্পাদক মাহাদি হাসান রেমিন, শহর ছাত্রদলের সভাপতি বরিন আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান সুমিল জেলা প্রশাসনকে উল্লেখ করে বলেন, যারা জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। অন্যথায় জেলা ছাত্রদল কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও শহর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *