“
তানভীর হাসান সৈকত, গোপালগঞ্জ প্রতিনিধি

ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ লক্ষ্যে বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলার গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিজিবির সদস্যরা টহল কার্যক্রম শুরু করেন। তাদের সঙ্গে র্যাব ও বাংলাদেশ পুলিশও যৌথভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন।
গত বছরের সেই ঘটনার প্রেক্ষাপটে এবার ১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে জেলায় বিজিবি মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।