মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রফিকুল বারী,
উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, তাপসী আক্তার, সুবর্ণা আক্তার, শহীদ মোস্তফার মা’ মর্জিনা বেগম প্রমুখ।
বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শহিদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোয়াজ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সারোয়ার লিমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা, জুলাইয়ে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান আনোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *