বীরগঞ্জ মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডপ্রদান

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ শনিবার (১১ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বীরগঞ্জ পৌরসভার শান্তিবাগ মসজিদের পাশে মোঃ সাজু ইসলামের বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।পরবর্তীতে বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ সাজিব হোসেন (পিতা: মৃত সাইফুল ইসলাম), গ্রাম: মাকড়াই, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর এবংমোঃ নাজমুল ইসলাম (পিতা: মোঃ নজরুল ইসলাম), গ্রাম: জগদল, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর।দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে হাজতী ওয়ারেন্টসহ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *