ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে খোকন মিয়া (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা খোকন মিয়াকে পারিবারিক অভিযোগের ভিত্তিতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।