দেওয়ানগঞ্জে আজ মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে জামালপুরের দেওয়ানগঞ্জে আজ (সোমবার) একটি মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন একাদশ ও সাবেক ফুটবলার একাদশের অংশগ্রহণে বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত, সুস্থ ও ক্রীড়ামুখী সমাজ গড়ার প্রত্যয়ে এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন, দেওয়ানগঞ্জ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা খেলাপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে মাঠে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ এবং মাদকবিরোধী এ উদ্যোগকে সফল করার আহ্বান জানিয়েছেন। খেলোয়ার হিসেবে ফুটবল খেলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন সহ সকল খেলোয়ার বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *