ফারুক মিয়া দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাম্পুতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. তারা মিয়া (২২), পিতা: মো. সোনা মিয়া, গ্রাম: চুলকানী বিল (পাম্পুতলা), দেওয়ানগঞ্জকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৯ ও ১০(৫) অনুযায়ী তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়