দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে একই পরিবারের দুই সহোদর ভাই গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নয়াগ্রাম গ্রামের বাসিন্দা ফয়জুর রহমান ফুলু (৫০) ও তাঁর ছোট ভাই শহীদ মিয়া (৪৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় দুই ভাই নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় বাড়ির পাশের একটি গাছে বজ্রপাত হলে এর তীব্র অভিঘাত ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শহীদ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।
অন্যদিকে, ফয়জুর রহমান ফুলু দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে।
আহতদের পরিবারের সদস্যরা তাঁদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *