মাদারগঞ্জে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী। ভার্চূয়ালী বক্তব্য রাখেন ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক নিতাই দে সরকার। উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পরিচালক হাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী প্রীতম কুমার সরকার।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর টিম লিডার রইছ উদ্দিন প্রমূখ। সঞ্চালনায় জিআইএস স্পেশালিষ্ট রাইমস আসিফ মাহমুদ অনিক। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি সচিব ও সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
বক্তারা বন্যা সহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন ও সর্তক থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *