মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ছামিউল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় ৩নং গুনারীতলা ইউনিয়নের ধলেউরি এলাকায় নিজ বাড়ীর আঙ্গিনায় মহিলাদের নিয়ে উঠান বৈঠক মহিলা সমাবেশে পরিণত হয়। মহিলা সমাবেশের মধ্যমনি গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী অবঃ সেনা সার্জেন্ট মোঃ ছামিউল ইসলাম। লুৎফর রহমানের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন কয়েকজন অবঃ সেনা সার্জেন্টসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা চেয়ারম্যান প্রার্থী ছামিউল ইসলামের পক্ষে কাজ করার আহবান জানান। চেয়ারম্যান প্রার্থী ছামিউল ইসলাম বলেন আমি এলাকাবাসীসহ ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া কামনা করছি। নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে গরিব-দুঃখি মেহনতী মানুষ সহ সকলের বিপদে পাশে থাকবো। অত্র ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করে যাবো এ জন্য সকলের দোয়া চাই।